কুড়িগ্রামে নাইটগার্ডকে গলা কেটে হত্যা
Siam Islam|মৃত্যু
১৪ ডিসেম্বর ২০২৫, ২:১৫ PM

নিজস্ব প্রতিবেদন
কুড়িগ্রামের রাজারহাটে মেরিস কোম্পানির কারখানায় ডাকাতির সময় নাইটগার্ড তপন দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গভীর রাতে একদল ডাকাত প্রতিষ্ঠানে ঢুকে লুটপাট চালালে বাধা দিতে গেলে তারা তপন দাসের গলা কেটে হত্যা করে বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতরা প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











