মাদারীপুরের রাজৈরে ঢাকা–বরিশাল মহাসড়কের কালিবাড়ি এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)—দু’জনই আমগ্রাম এলাকার বাসিন্দা।

বুধবার বিকেলে টেকেরহাট বন্দর থেকে ইঞ্জিনচালিত ভ্যানে বাড়ি ফেরার পথে তাদের ভ্যানটি বরিশালগামী একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই পলাশ গাইন মারা যান এবং গুরুতর আহত বিপ্লব সরকার হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. মামুন আল রশিদ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।