ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮
Siam Islam|মৃত্যু
২৩ নভেম্বর ২০২৫, ৬:১১ PM

নিজস্ব প্রতিবেদন
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৭৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ৮৩, চট্টগ্রামে ১৩৪, ঢাকার জেলা এলাকায় ১২১, ঢাকার উত্তর সিটিতে ১২৯, দক্ষিণ সিটিতে ৮১, খুলনায় ১১২, ময়মনসিংহে ৪৪, রাজশাহীতে ৪৮, রংপুরে ১৯ এবং সিলেটে ৭ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ২৬৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











