চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মা-ছেলে সহ দুইজনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া বাজারে যাত্রীবাহী বাসের চাপায় পাখিভ্যানচালকসহ দু’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দু’জন। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আলুকদিয়ার মনিরামপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী পারভীনা খাতুন (৪৫) এবং ভ্যানচালক রমজান (২৮)। আহত পারভীনার পুত্রবধূ আনিকা খাতুন (১৮) ও রাজাপুরের ইসরাত জাহান (২৬) বর্তমানে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের জানায়, চুয়াডাঙ্গা শহর থেকে তিন যাত্রী নিয়ে একটি পাখিভ্যান আলুকদিয়ার দিকে যাচ্ছিল। পথে পেছন দিক থেকে মেহেরপুরগামী একটি বাস ধাক্কা দিলে পারভীনা ঘটনাস্থলেই মারা যান। ভ্যানচালক রমজানসহ আহতদের দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করা হয়, পরে স্বজনেরা ঢাকা মেডিকেলের পথে রওনা দেন। কিন্তু নয়মাইল এলাকায় রমজানের অবস্থা আরও খারাপ হলে তাকে আবার সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়। সেখানে চিকিৎসকেরা বিকেল ৪টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











