মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি: ডেসটিনি প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল বাসার (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার(১৩জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল বাসার ওই গ্রামের মো. আবদুল রহিমের ছেলে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ইউনিয়ন ছাত্রদলের পদপ্রত্যাশী ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি বিশেষ দল দক্ষিণ গাবুয়া গ্রামে অভিযান চালায়।
এ সময় আবুল বাসারের বসতঘরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে থাকা একটি সিগারেট হোল্ডারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ২.৫ গ্রাম। এছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করেছে কর্তৃপক্ষ।
অভিযান পরিচালনাকারী এসআই মো. রাকিবুল ইসলাম রাসেল জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক নিজের হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ বলেন, ‘‘আবুল বাসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে সংগঠন কোনো ধরনের মাদক বা অসামাজিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। এটি তার একান্ত ব্যক্তিগত বিষয়।
ইউ

বাপ্পি চন্দ্র,মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








